ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা আলোচনা কর ।


ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা


        ভূমিকানুযায়ী বলা যায় , ভারতবর্ষের সমাজে নজরকাড়া বিষয়টি হল জাতপাত ব্যবস্থা যার উদ্ভব ঘটেছিল , আধুনিক ঐতিহাসিকদের মতানুসারে , খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে এবং যা আজও সমাজে ক্ষতের চিহ্ন তৈরি করে চলেছে । আর ভারতীয় রাজনীতি জাতপাতের সম্পৃক্ততা , সামাজিক স্বাভাবিকতা ও সংহতি এবং ঐক্যতার বিষয়কে আরও জড়ালো ও দুর্বিষহ করে তুলেছে। বলা বাহুল্য যে , জাতপাত ব্যবস্থাকে রাজনৈতিক ক্ষমতা লাভের উপকরণে পরিণত করা হয়েছে , যা সাম্প্রতিক কালেও বিদ্যমান । যেমন রজনী কোঠরী বলেছেন : " Politicians mobilize caste groupings and identities in order to organise their power ".

   

          যদি নিবিড় পর্যবেক্ষণ করা যায় , তবে এটিই প্রমাণিত হয় যে স্বাধীনতার পূর্ব মুহূর্তে ভারতের রাজনীতিতে জাতপাত ব্যবস্থার ততটা গুরুত্ব পাওয়া যায় না যতটা স্বাধীনতা-পরবর্তী মুহূর্তে উপলব্ধি করা যায় । এর প্রকৃত কারণ হলো , স্বাধীনতা লাভের পর ১৯৫২ সালে আনুষ্ঠানিকভাবে সার্বজনীন ভোটাধিকার স্বীকৃতি লাভ ও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ফলে রাজনৈতিক ক্ষমতা সর্বসাধারণের হাতে এসেছে এবং তারই সাথে তাল মিলিয়ে জাতপাত ব্যবস্থা সক্রিয় থেকে সক্রিয়তর হতে আরম্ভ করেছে । উদাহরণস্বরূপ , অধ্যাপক শ্রীনিবাস তাঁর "Caste in Indian Politics" গ্রন্থে উল্লেখ করেছেন , "রাজনৈতিক ক্ষমতা যে হারে জনগণের কাছে গেছে , সেই অনুপাতে জাতপাতের কার্যকলাপ ও শক্তি বৃদ্ধি পেয়েছে "। ফলস্বরুপ , ভারতীয় রাজনীতিতে জাতপাত ব্যবস্থার বিকাশ ঘটতে শুরু করলো ‌। একইরকমভাবে জাতপাত ব্যবস্থার ওপর নির্ভর করে অসংখ্য রাজনৈতিক দল রাজনৈতিক সমর্থনের ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টা শুরু করলো , যেমন - মহারাষ্ট্রের Republican Party হল নিম্নবর্গের স্বার্থ রক্ষার জন্য গঠিত দল , তামিলনাড়ুর ডি.এম.কে ব্রাহ্মণ বিরোধী দল ,‌ কেরলের Republican Socialist Party ইত্যাদি । এভাবেই জাতপাতের বিবেচনা অতি প্রাধান্য পেতে থাকে । এটি প্রত্যক্ষ যে বিভিন্ন গ্রামাঞ্চলে নির্বাচনী রাজনীতিতে ভোট দাতাদের সমর্থনের জন্য জাতপাতের ধারণাকে সতর্কভাবে ও সুকৌশলে অবলম্বন করা হয় ।অধ্যাপক শ্রীনিবাসের ভাষায় : " Nowadays , all political parties try to put up candidates belonging to local preponderant castes ". অবশ্য এর ফল হয় মারাত্মক । মন্ডল কমিশনের ঘটনার মত দেশব্যাপী বিভিন্ন জাতির মধ্যে আন্দোলন ও সাম্প্রদায়িক ছোট-বড় সংঘর্ষ ঘটতে থাকে । তবে কেবলমাত্র রাজনীতি জাতপাত ব্যবস্থাকে প্রগাঢ় করতে সীমাবদ্ধ থাকেনি । নানান পেশাগত ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রয়াস , ধর্মনিরপেক্ষতা , সার্বজনীন ভোটাধিকার , রাজনৈতিক সংগঠনের সার্বজনীন প্রস্তুতি , পঞ্চায়েত রাজের মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ , অর্থনীতি , ভৌগোলিক অবস্থা প্রভৃতি বিভিন্ন দিক থেকে জাতপাত ব্যবস্থাকে চরম ভাবে প্রভাবিত করেছে । ফলে সমাজে একরকম শ্রেণীবিন্যাসের পরিকাঠামো তৈরি হয়েছে । আবার ভারতের বিভিন্ন সংগঠনগুলিও একই ব্যবস্থা অনুসরণ করে চলেছে । রাজনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে তাদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে জাতীভিত্তিক সংস্থা গড়ে তোলা হয়েছে । এভাবে জাতপাত ব্যবস্থা কেবলমাত্র প্রশ্রয়ই পেয়েছে তাই নয় , তার ব্যাপকতা ও সার্বিক ব্যাবহারর্যও বৃদ্ধি পেয়েছে , এবং তা বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে । তাছাড়াও ,‌‌ নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় যে , সংখ্যাগত শক্তি , জাতির মধ্যে বিভিন্ন চক্র , বিভিন্ন জাতির মধ্যে সম্পর্ক , জাতি সংখ্যাগত আধিক্য ইত্যাদি বিবেচনা করা হয় । অর্থাৎ , নির্বাচনী রাজনীতিতে জাতপাতের বিষয়কে রাজনৈতিক দল সমূহ নিজ নিজ স্বার্থ বা প্রয়োজনে ব্যবহার করে জাতপাত ব্যবস্থাকে রাজনৈতিক ক্ষমতার প্রধান কেন্দ্রে পরিণত করেছে এবং নিজস্ব ক্ষমতাকে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে । অবশ্য অনেকে মন্তব্য করেছেন , বর্তমানে ভারতবর্ষের শিল্পায়ন ও নগরায়ন বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা প্রভৃতি জাতপাতের রাজনৈতিক ভূমিকা কে বহুলাংশে দুর্বল করেছে । 

 

        উপসংহারে বলা যায় , ভারতবর্ষের রাজনীতিতে জাতপাতের ব্যবস্থা ওতপ্রোতভাবে জড়িত হলেও অনেকের মত অনুসারে তার বর্তমানে পরিবর্তনশীল । তবে একথা অস্বীকার করলে চলবে না যে ভারতবর্ষে কোন না কোন ভাবেই অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা প্রভাবশালী জাতির হাতে কেন্দ্রীভূত থাকে । এদিক থেকে এ.আর. দেশাই এর মন্তব্য যথার্থ বলে মনে হয় - " Only socialism can end the present crisis of the Indian society " .


      

       See More - CLICK ON HERE 👇👇

# What is the underlying theme of the poem "Toba Tek Singh" ? [FM-5] 

A STUDY ON GULZAR'S " TOBA TEK SINGH " WITH FULL ANALYSIS 

" I've to go and meet………………  ………..di lalten " - Explain it briefly . GULZAR'S " TOBA TEK SINGH "  [FM-5]

" I've to locate that mad fellow …………….to whose side ". - Explain in a brief way .   "Toba Tek Singh" by Gulzar [FM-5]  

# " I've to go and meet ……………  ……….. luggage on the way behind ". - Elucidate it . Toba Tek Singh " , Gulzar 

Comment on the title of the poem "Toba Tek Singh" by Gulzar. 

Briefly write the summary of the poem "Toba Tek Singh" of Gulzar . 

 A MINUTE DESCRIPTION  ON "TOBA TEK SINGH"  BY  SADAT HASAN MANTO 

Briefly write the summary of the story " Toba Tek Singh" by Manto .

Briefly comment on the finishing or end of the story " Toba Tek Singh " by Manto . Or What is the story of Bishan Singh ? Or, How does Bishan Singh react at last ?

Give reasons for the "the madness" used as a metaphor . / "The madness" , in "Toba Tek Singh" is a symbol of the partitioned nation . - Do you agree ?  


Comments

SOME VALUABLE POSTS

A STUDY ON GULZAR'S " TOBA TEK SINGH " WITH FULL ANALYSIS

Welcome To Learner's Area

Full Explanation On "The Void" of G.M. MUKTIBODH

SUMMARY ON "THE QUILT" OF ISMAT CHUGHTAI

How far is it true that the story "A Leaf In The Storm" shows the freedom for all citizens of India ?

What Is BUDGET And It's Classification? || Balanced Budget & Imbalanced Budget|| Significance Of Budget

Briefly comment on the finishing or end of the story " Toba Tek Singh " by Manto . Or What is the story of Bishan Singh ? Or, How does Bishan Singh react at last ?

FEMINISM IN "THE QUILT" OF ISMAT CHUGHTAI

What number is missing in the pattern, 3, 5, 8, 12, 17, ( ), and 30 ?

Describe The Character Of Julius Caesar. || Character Of Julius Caesar in Shakespeare's 'Julius Caesar'